অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩


আজ থেকে ৬৫দিন সাগরে মাছ ধরা বন্ধ : কর্মহীন  ভোলার ৬৪ হাজার জেলে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২৩ রাত ১১:৩৯

remove_red_eye

৫৮৪

ইকরামুল আলম : মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ২০ মে শনিবার মধ্যরাত ১২টা থেকে ২৩জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে সকল ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারনে ভোলার প্রায় ৬৩হাজার ৯৫০জন জেলে কর্মহীন হয়ে পড়েছে। তবে সগরে নিষেধজ্ঞা থাকলেও ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় জেলেরা মাছ শিকারে যেতে পরবেন। টানা দুই মাসের বেশী সময় সাগরে নিষেধাজ্ঞা থাকায় পরিবার-পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে এ সব জেলে। তাই নিষেধাজ্ঞাকালিন সময়ে জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল দ্রুত বিতরনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান জেলেরা।  ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সমুদ্রগামী জেলে মো. নিজাম জানান, তিনি ৩০ বছর ধরে জেলে পেশায় আছেন। কিন্তু তার এখনো জেলে কার্ড হয়নি। তাই তিনি অভিযানকালিন সময়ে সরকারি কোনো সহায়তা পান না। তার মা-বাবাসহ সাত জনের সংসার। ছেলে-মেয়ে লেখাপড়ার পাশাপাশি সংসার চালাতে গিয়ে এনজিওর থেকে ঋণ নিতে হয়েছে। এমনি সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে পাড়লেও অভিযানের সময় বিপাকে পড়তে হয় তাকে। এক দিকে সাগরে অভিযান অন্য দিকে এনজিওর কিস্তি। এতে করে অনেক এনজিওর অফিসারদের ভয়ে বাড়ি থেকে বাইয়ে গিয়ে থাকতে হয়। একটি জেলে কার্ডের জন্য স্থানীয় মৎস্য অফিসে অনেক দিন যাওয়ার পরও তাঁর জেলে কার্ড হয়নি। এখন সরকার ৬৫ দিনের অভিযান দিয়েছে। সরকারের নিষেধাজ্ঞা মেনে তিনি সাগর থেকে চলে এসেছেন। কিন্তু সরকার কোনো সহায়তা না করলে তার সংসার চালানোর উপায় থাকবে না। একই এলাকার সমুদ্রগামী জেলে মো. মনিরুল ইসলাম মাঝি জানান, সরকার সাগরে অভিযান দিয়েছে এটি সকল জেলে মানতে বাধ্য। তাই তারা সাগর থেকে চলে এসেছেন। কিন্তু সরকারে অভিযানের সময়ে জেলেদের জন্য যে ৮৬ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। এগুলোও জেলেরা ঠিক মতো পায় না। ৩০ থেকে ২৫ কেজির ওপরে জেলেদেরকে চাল দেয়া হয় না। তাই অনেক জেলে নিষেধাজ্ঞা আমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ শিকারে যায়। দৌলতখানের পাতার খাল এলাকার সমুদ্রগামী জেলে মো. জাকির মাঝি জানান,  সাগরে সরাকার নিষেধাজ্ঞা জারি করায় তাঁরা ফিসিং বোট নিয়ে সাগর থেকে চলে এসেছেন। এখন এক প্রকার কর্মহীন দিন চলছে তাদের। ছোট বেলা থেকে জেলে পেশায় জড়িত থাকায় অন্য কোনো কাজ করতে পারছেন না তারা। আগের জমানো টাকা দিয়ে দুই এক সপ্তাহ কোনো মতে সংসার চললেও এর পর থেকে সংসারেও অভাব অনটন শুরু হবে। তাই দ্রুত সরকারি সহায়তার চাল বিতরণের দাবি জানান তিনি। একই এলাকার মো. নিরব মাঝিসহ ৪-৫জন জেলে জানান, তারা সাগরে মাছ ধরে সংসার চলে তাদের। কিন্তু ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছেন। ধার দেনা করে দিন কাটাতে হবে। মাছ ধরা বন্ধ তাই সাগরে যেতে পারবেন না এবং আয়-ইনকামও বন্ধ। পরিবারের সদস্যদদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন। জেলেদের দাবী, সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য যে পরিমান চাল বরাদ্দ দেয়া হয় সেগুলো সঠিকভাবে বন্টন করা হয় না। তাই তাদের সংকটও দুর হয় না। চাউল না দিয়ে মোবইল ব্যাংকিংয়ের মাধ্যমে জেলেদের নামে টাকা বরাদ্দ দিলে তাদের কিছুটা উপকার হতো। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ভোলা জেলায় সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে এমন জেলের সংখ্যা ৬৩হাজার ৯৫০ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৩হাজার ৬৯৮ জন, বোরহানউদ্দিনে ৭হাজার ৬৫০জন, দৌলতখানে ১১হাজার ৫৫০জন, লালমোহনে ৮হাজার ৮০৪জন, তজুমদ্দিনে ৪হাজার ৫০৬ জন, চরফ্যাশন উপজেলায় ১৭হাজার ৫৬১জন ও মনপুরা উপজেলায় ১০হাজার ১৮৫ জন। অপরদিকে সাগরে মাছ ধরতে যাওয়া ফিসিংবোটের সংখ্যা মোট ১০ হাজার। এর মধ্যে সরকারি নিবন্ধনকৃত চার হাজার। বাকী ছয় হাজারের নিবন্ধন নেই। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, সাগরে ৬৫দিনের নিষধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে মাছঘাটগুলোতে সচেতনতা সভা ও প্রচার প্রচারণা চালানো হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নিষেধাজ্ঞা সময়ে জেলেদের জন্য ৮৬ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন নিবন্ধিত জেলে রয়েছে ৬৩হাজার ৯৫০জন জেলে এ চাল পাবে। আগামী ১৫ জুনের মধ্যে এ চাল বিতরণ করা শেষ হবে বলেও জানান তিনি।





ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...