বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মে ২০২৩ বিকাল ০৫:২২
৩৬৪
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতার কারণে ২০১৯ থেকে হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকায় বিমান বন্দরে সম্পন্ন হওয়ায় হজযাত্রা সহজ ও আরমদায়ক হয়েছে।
তিনি বলেন, এ বছরও হজযাত্রী পরিবহনে বিমান তাদের ৪ টি অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং-৭৭৭ ইআর এবং ১ টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারসহ মোট ৫ টি উড়োজাহাজ ব্যবহার করবে।
শনিবার হজ ফ্লাইট এর উদ্বোধন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি ।
তিনি আরো বলেন, প্রতিবছরের মতো এবারও হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুষ্ঠু হজ পরিবহন কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এসময় তিনি বলেন, হজ পরিবহনের সকল বিষয় সার্বক্ষণিক ও নিবিড় মনিটরিং করছি। সুষ্ঠুভাবে হজ পরিবহন কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল হজযাত্রী ও অংশীজনের সহযোগিতা কামনা করছি।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ মোট ৪১৫ জন যাত্রী নিয়ে দিবাগত রাত ৩.২০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। এছাড়াও, বিমানের আরো ৪ টি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশ্যে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করার কথা।
হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ অন্যান্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত