বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মে ২০২৩ রাত ১০:০৮
৩৫৫
বিএনপি নির্বাচন না করে নির্বাচন ঠেকাতে আসলে দেশের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন না করে নির্বাচন ঠেকাতে আসলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। বিএনপিকে ক্ষমতাসীনরা আর শান্তির সমাবেশ করে জবাব দেবে না, দলটিকে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিহত করতে হবে।’
ওবায়দুল কাদের আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ বিজ্ঞান যাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এই ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে, এটা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে। তাই সবাইকে সম্মিলিতভাবে বিএনপি’র এই অপচেষ্টা রুখে দিতে হবে।
এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে দাবি করে তিনি বলেন, আন্দোলনের নামে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে সে বিষয়ে আপনাদের সতর্ক করতে আমি দাঁড়িয়েছি। মির্জা ফখরুল ইসলামের ২৭ দফা থেকে ১০ দফা, এখন ১ দফা দাবি হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারের পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতাকর্মীদের বলব, আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করা হবে। এবার খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে।
সেতুমন্ত্রী বলেন, ১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনো আবু সাইদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। তিনি সরজমিন দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত