অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

২৬০

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
বিভিন্ন বিক্ষোভ সামাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে দলটিকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। তাদের রাজপথে রাজনৈতিকভাবে  মোকাবিলা করা হবে। এ সময়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। সমাবেশ থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। এসময় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশ থেকে শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা তো দূরের কথা, তার গায়ে কেউ একটা আঁচড় দেয়ার কথা চিন্তা করলে তাদের সেই দাঁত কীভাবে ভেঙে দিতে হয়, তাদের কীভাবে শায়েস্তা করতে হয় সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানেন।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। সমাবেশে সভাপতিত্বে করেন কৃষক লীগের  সভাপতি সমীর চন্দ।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মহিলা আওয়ামী লীগ।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...