বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে মে ২০২৩ রাত ০৯:৫২
৩৫৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ভোলায় জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাংলাস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা ও ইউনিয়নের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে।তাদের ক্ষোভ তা মিছিলের স্লোগানে প্রকাশ করতে দেখা যায়।।দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান প্রদক্ষিন করে তা পুনরায় সেখানে এসেই শেষ হয়।মিছিলটিতে জেলা আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠন গুলো তাদের নেতাকর্মীদের নিয়ে মিছিলে অংশগ্রহন করে।মিছিলের শুরুতে বাংলা স্কুলের মাঠে ভাসানী মঞ্চে বক্তব্য দেন,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু পরবর্তীতে মিছিলের শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস। সভায় বক্তারা, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুদ্দিন সামছু, সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিবুল্লাহ নাজু ও সাধারণ সম্পাদক নেওয়াজ পলাশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত