অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ : আমু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

২৯৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশে সব ধর্মের লোক মিলেমিশেই বসবাস করে। সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ বাংলাদেশ। 
তিনি বলেন, এই সম্প্রীতি ধরে রাখতে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দলকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অন্যথায় সম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদের শান্তি বিনষ্ট করবে। 
আমির হোসেন আমু আজ মঙ্গলবার সকালে সার্কিট হাউস হলরুমে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক ব্যক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমুখ। 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায়  জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 
আমির হোসেন আমু বলেন, ১৯৭১ সালে এ দেশের জনগণ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য যুদ্ধ করেছিল। ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী চক্র জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার গঠন করে রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দেয়া শুরু করে। যার কারনে পরবর্তী নির্বাচনে এ দেশের জনগণ তাদের প্রত্যাখান করে।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...