অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

রেলবহরে যুক্ত হলো ভারতের ২০ লোকোমোটিভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ রাত ০৮:২৪

remove_red_eye

৩১৩

বাংলাদেশকে ডিজেল চালিত ২০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) অনুদান হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। সেই প্রতিশ্রুতি মোতাবেক ওই ২০টি লোকমোটিভ মঙ্গলবার (২৩ মে) বিকেলে দর্শনা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরমধ্য দিয়ে বাংলাদেশের রেলবহরে যুক্ত হলো ২০টি ব্রডগেজ লোকোমোটিভ।

এর আগে ভারত সরকার গত বছরের ডিসেম্বর মাসেই লোকোমোটিভগুলো বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানায় বাংলাদেশ রেলওয়েকে। কিন্তু প্রক্রিয়াগত কিছু বিষয়ের জটিলতার কারণে সেগুলো দেশে আসেনি এতদিন। অবশেষে ২৩ মে বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই ২০টি লোকোমোটিভ বাংলাদেশের কাছে হস্তান্তর করল ভারত।

লোকোমোটিভ নম্বর হচ্ছে— ১১৫৪৫, ১১৪০৩, ১১৪৪১, ১১৫৪৭, ১১৫৭২, ১১৫৩৫, ১১৫৩৮, ১১৫৪৮, ১১৫৬৮, ১১৪১২, ১১৫৮১, ১১৪১৯, ১১৪২০, ১১৪২২, ১১৪৮২, ১১৪৯৪, ১১৩৬৯, ১১৩৭৮, ১১৩৭৯ এবং ১১৩৩৬।

লোকমোটিভগুলোর হর্স পাওয়ার ৩ হাজার ৩০০, অ্যাক্সেল লোড ১৯.৫ টন ও গড় বয়স ৮-১০ বছর।

হস্তান্তর উপলক্ষ্যে রাজধানীর রেলভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। অন্যদিকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নয়া দিল্লির রেলভবন থেকে যুক্ত হন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়া দর্শনা রেল স্টেশন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশের পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। গেদ রেলওয়ে স্টেশন থেকে অনলাইনে যুক্ত ছিলেন ভারতের রেলওয়ে কর্মকর্তারা।

সুত্র বাসস

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...