অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩

নদীতে কাঙ্খিত মাছ না পেয়ে হতাশ ভোলার জেলেরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ রাত ০৮:৩৯

remove_red_eye

২৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুরন্নবী (৪০)। গত ২৫ ধরে তিনি নদীতে মাছ শিকার করে আসছেন। বর্তমানে তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ ৬ জনের সংসার। নদীর মাছের ওপরেই তারে সংসার ও ছেলে মেয়েদের লেখাপড়াসহ যাবতীয় খরচ জোগাতে হয়। গত দুই মাস নদীতে নিষেধাজ্ঞা থাকায় ধারদেনা করে সংসার চালিয়েছেন। আশা ছিলো নিষেধাজ্ঞা শেষ হলে নদীতে মাছ শিকার করে তা দিয়ে ধারদেনা পরিশোধ করবেন। কিন্তু গত চার দিন ধরে নদীতে গিয়ে প্রতিদিনই লোকশান দিতে হচ্ছে তার। এ জন্য নদীতে না যাওয়ার চিন্তা করছেন তিনি। নুরুন্নবী বলেন, অভিযান শেষে অনেক আশা নিয়া নদীতে মাছ ধরতে গেছি। কিন্তু প্রতিদিনই ৮০০ থেকে ১০০০ টাকা লোকশান দিয়ে বাড়ি আমতে হইছে। দেনা তো দেয়া দূরে থাক, সংসার চালাইতে হয় দেনা করে। এই জন্য নদীতে যাওয়া বন্ধ করে দিছি। আড়ৎদারের কাছ থেকে তিন হাজার টাকা দাদন নিয়া আলু ও চাউল কিনে আনছি।
নুরুন্নবীর মতো ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর প্রায়ই জেলেদের একই অবস্থা। দীর্ঘ দুই মাস অভিযান শেষে নদীতে কাঙ্খিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। অনেকে জেলেই এখন নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
ইলিশা ভাঙতিরখাল মাছ ঘাটের জেলে মো. খোকন মাঝি জানান, গত চার দিনে নদীতে মাছ ধরতে গিয়ে তার প্রা সাড়ে তিন হাজার টাকা লোকশান হয়েছে। এখন তারপরও আশা নিয়ে নদীতে মাছ শিকারে যাচ্ছেন। নদীতে না গেলে দেনাদারদের চাপে থাকতে হয়। সপ্তাাহে এনজিওর কিস্তি দেড় হাজার টাকা।
ভোলার তুলাতুলি মাছ ঘাটের জেলেরা জানান, নদীতে সরা দিন জাল ফেলে দু' চারটি যা মাছ ধরা পড়েছে তা আকারে ছোট। কোন কোন জেলে সামান্য মাছ পেলেও তা বিক্রি করে তেল খরচও উঠছেনা। এতে করে তারা হতাশায় পড়েছেন।
ভোলার ইলিশা, ভাঙতিরখাল, চডারমাথা, তুলাতুলিসহ বিভিন্ন মাছ ঘাটের ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার সময় তাদের ব্যবসা বন্ধ থাকায় গুণতে হয়েছে লোকসান। এবার আশা ছিলো নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে প্রচুর পরিমাণ মাছ শিকার করলে তাদের ব্যবসা জমজমাট হবে। আর তা দিয়ে বিগত দুই মাসের লোকসান পুষিয়ে নিবেন তারা। কিন্তু মাছ কম পাওয়ায় তারাও হতাশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম হওয়ায় দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল ৯০ কিলোমিটার মেঘনা নদী ও ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার তেতুঁলিয়া নদীতে ইলিশসহ সব ধরণের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। এই নিষেধাজ্ঞা শেষে ৩০ এপ্রিল রবিবার মধ্যরাত থেকে উৎসব মুখর পরিবেশে নদীতে নেমেছেন ভোলার সাত উপজেলার প্রায় দুই লক্ষধিক জেলে। তাদের আশা ছিলো দুই মাসের অভিযান শেষে নদীতে প্রচুর মাছ পাবেন। আর তাতে গত দুই মাসের ক্ষতি পুষিয়ে  উঠতে পারবেন। ধার দেনা শোধ দিয়ে স্বচ্ছলতা ফিরে পাবেন। কিন্তু জেলেদের জালে গত চার দিন আশানুরূপ মাছ ধরা পড়ছে না।
 ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, ইলিশা সম্পদসহ মাছের অভয়াশ্রমে দুই মাসের অভিযান শতভাগ সফল হয়েছে। এতে করে মাছের উৎপাদন বাড়বে। তবে বর্তমানে নদীতে মাছ কম থাকার বিষয়ে তিনি বৃষ্টি কম হওয়াকে দায়ী করেছেন। এ পূর্ণিমার পর নদীতে ইলিশসহ বিভিন্ন মাছ প্রচুর পরিমানে ধরা পড়বে বলে আশাবাদী তিনি।

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...