অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


চরফ্যাশনের মেঘনা থেকে ২ কোটি ৬২ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ রাত ১১:৩৪

remove_red_eye

৩৮২

 

ইসতিয়াক আহমেদ :  ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ২ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকার ব্যবহার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা এর কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুদুর রহমান, সিপিও এবং চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের যৌথভাবে চরফ্যাশন উপজেলাধীন মেঘনা নদীর চরকচ্চপিয়া, চরফারুক, খরচির চর, চরহাসিনা, আটকপাট, পাঁচ কপাট ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে। এসময় ১ লক্ষ ৭৫ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য  দুই কোটি বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা। পরবর্তীতে চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।