অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

দেশকে উন্নত করতে প্রয়োজন নানা উদ্ভাবনী প্রযুক্তি : স্থানীয় সরকার মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৩২৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবনী নানা প্রযুক্তির কোন বিকল্প নেই।
তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক প্রযুক্তি আমাদেরকে উচ্চ মূল্যে বিদেশ থেকে ক্রয় করতে হচ্ছে। এখনো প্রযুক্তিগত অনেক বিষয়ে বাইরের দেশগুলোর দ্বারস্থ হতে হয়।
মন্ত্রী আরো বলেন, বিদেশ থেকে প্রযুক্তি আনতে দেশের অর্থ ব্যয়ের সঙ্গে সঙ্গে নিজেদের মেধা কাজে লাগানোর সুযোগও পাওয়া যায় না। তাই প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমেই আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে।
তাজুল ইসলাম আজ রাজধানীতে এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত "ইনোভেশন চ্যালেঞ্জ" নামক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, বর্তমান পৃথিবীর অনেক উন্নত দেশের মত বাংলাদেশেরও শিল্পায়ন শুরু হয়েছে পোশাক শিল্পের মাধ্যমে।
তিনি বলেন, জাপান এখন হাইটেক বা প্রযুক্তিগত জ্ঞান বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে। কারণ উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে আমাদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। 
এ সময় তিনি ডেঙ্গু রোগের বিস্তাররোধ, নদীর দূষণ, যানজট সমস্যা, দুর্নীতি প্রতিরোধ সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তাজুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, অনেক দেশের তুলনায় আমাদের ডেঙ্গু পরিস্থিতি ভালো হলেও এই রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 
এ বিষয়ে তিনি আরো বলেন, বর্ষাকালে জমা পানিতে যেন এডিস মশা জন্মাতে না পারে, সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...