বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:৫২
৩৩০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বর্তমান সরকারের অধীনে দেশে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে আবারও ২০০১ সালের মতো বিএনপি সরকার ক্ষমতায় আসলে এসকল প্রকল্প বন্ধ করে দিবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলায় ভাঙন রোধে এক হাজার ৯৬ কোটি টাকা ব্যায়ে তজুমদ্দিন উপজেলার সোনাপুরে আনুষ্ঠানিক মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ প্রকল্পটি ২০২২ সালের ৫ এপ্রিল একনেকে অনুমোদন লাভ করে এবং ২০২৫ সালের জুনে শেষ হবে। প্রকল্পের মাধ্যমে লালমোহন তজুমদ্দিনের ১৭ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ, ৩৪ কিলোমিটার এলাকার বাঁধ পূনর্বাসন, ১৯ কিলোমিটার নদী পূণঃখনন এবং ৭ টি স্লইচ গেট ও ৯ টি হার্বার, ৩ টি রিভার অবজারভেটরি টাওয়ার এবং সোলার লাইটিং সহ ৩৫ কিলোমিটার রিভার ড্রাইভ তৈরি করা হবে। এদিকে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে তজুমদ্দিনের মেঘনা নদীর তীরসহ বাজারে এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে ছুটে আসেন।
প্রধান অতিথি বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা না হলে আজকে যেই প্রকল্প উদ্বোধন করেছি তা বাস্তবায়ন হবে না। কারন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। এগুলো তো আর আওয়ামী লীগের জন্য করা হয়নি, করা হয়েছে সাধারণ মানুষের জন্য। তারা আওয়ামী লীগের সাথে শত্রুতা করে এগুলো বন্ধ করেছে। আবারও যদি তারা ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের চালু করা প্রকল্পগুলো বন্ধ করে দিবে। এতে আওয়ামী লীগের ক্ষতি হবে না, ক্ষতি হবে সাধারণ মনুষের। তাই এসকল প্রকল্প বাস্তবায়নে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আজকে মেঘনার ভাঙন প্রতিরোধে তজুমদ্দিনে এক হাজার ৯৬ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এটি ভাঙন রোধে ভোলা জেলায় সবচেয়ে বড় প্রকল্প। ২০১০ সালে উপ-নির্বাচনে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তজুমদ্দিনের মানুষ আমাকে সংবর্ধনা দিয়ে তজুমদ্দিনকে মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে এর আগেও ভাঙন রোধে কাজ হয়েছে। আজ পুরোপুরি ভাঙন রোধে সবচেয়ে বড় প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। এটি বাস্তাবায়ন হলে লালমোহন তজুমদ্দিনের মানুষ মেঘনার করাল গ্রাস থেকে চিরতরে রক্ষা পাবে।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসান মাহমুদ। জনসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ড পশ্চিম রিজিওন এর অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী প্রামানিক, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাবুল আখতারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসান মাহমুদ জানান, এ প্রকল্পের মাধ্যমে ভোলা পওর বিভাগ-২ এর আওতায় তজুমদ্দিনের জিরো পয়েন্ট মির্জাকালু ¯øুইসগেট থেকে চরফ্যাশনের বেতুয়াঘাট পর্যন্ত ৩৪ কিলোমিটার সিসি বøক দিয়ে বেড়ীবাঁধ ও ১৭.১ কিলোমিটার ভাঙনরোধ এবং ৭টি ¯øুইসগেট নির্মাণ/পুনর্র্নিমাণ করা হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে তজুমদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পুরো এলাকায় নদীর ভাঙন থেকে সুরক্ষিত হবে।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত