অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ওআইসি মহাসচিব ঢাকায় পৌঁছেছেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৩৫৮

ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বাংলাদেশে পাঁচ দিনের সফরে আজ ঢাকায় পৌঁছেছেন।
ওআইসি মহাসচিব বাংলাদেশে সফরকালে আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
হিসেন ব্রাহিম তাহা ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) আচার্য হিসাবে এ বিশ্ববিদ্যালয়ের ৩৫তম কনভোকেশনে অংশ গ্রহণ করবেন। আগামী ৩০ মে আইইউটি’র ক্যম্পাসে কনভোকেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও ওআইসি মহাসচিব তাঁর এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
ওআইসি মহাসিচিব শনিবার ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...