অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

৩৭২

রাজধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব ও সংহতি গড়ে উঠেছে। গৌরবের সেই ইতিহাস তুলে ধরতেই এই মুক্তিযুদ্ধ গ্যালারি প্রতিষ্ঠা করা হয়েছে। গ্যালারিটি ১৯৭১ সালের চেতনা রক্ষা ও উদযাপনে দুই দেশের যৌথ অঙ্গীকারকে তুলে ধরবে যা আমাদের সম্পর্ককে দিকনির্দেশনা দেওয়া অব্যাহত রেখেছে।

তিনি আশা প্রকাশ করেন, গ্যালারিটি বন্ধুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে কাজ করবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা দেখবে ও অনুপ্রেরণা পাবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে হৃদয়ের বন্ধন রয়েছে। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে আমাদের বিপদে ভারত হাত বাড়িয়ে দিয়েছিল। সেইসব কঠিন সময়ে তারা সাহায্য করেছিল। এটা কখনোই ভোলার নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাশ। গ্যালারিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ গল্প, ছবি ও নথি প্রদর্শন করার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের সাক্ষ্য বহন করবে। এটি দর্শনার্থীদের এই দুই দেশের ইতিহাসের অভ্যন্তরে একটি অনুপ্রেরণামূলক ভ্রমণের সুযোগ করে দেবে।

অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ও একাডেমিক ক্ষেত্রের প্রতিনিধিসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...