অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

মানসম্পন্ন প্রকৌশল কাজ টেকসই উন্নয়ন নিশ্চিত করবে : স্থানীয় সরকার মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

৩৩৮

গুণগত মান সম্পন্ন কাজের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে দেশের প্রকৌশলীদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আজ রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দেশের ২৩০ টি উপজেলা পর্যায়ে স্থাপিত এলজিইডির মান নিয়ন্ত্রন ল্যাবরেটরির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান।
এ ছাড়াও অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৩-২০২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়।
তাজুল ইসলাম বলেন, মানুষের চাহিদা অফুরন্ত,  সেই অফুরন্ত  চাহিদাকে পূরণ করতে হলে প্রকৌশলীদের নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে কাজ করতে হবে। আর টেকসই উন্নয়ন হলে সেই উন্নয়নের সুফল দেশের সকল লোক পেয়ে থাকে।
উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে। 
তাজুল ইসলাম বলেন, আমাদের অর্থনৈতিক উন্নতি অত্যন্ত জরুরী।  কারণ এতে শুধু দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না, বহির্বিশ্বে জাতি হিসেবে আমাদের সম্মান বৃদ্ধি পায়। নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মসম্মানবোধসম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে হলে আমাদের আরো অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বৈদেশিক ঋণের বিষয়ে বলেন, একটা সময় ঋণ নিতে আমাদেরকে উন্নয়ন সহযোগীদের কাছে ধরনা দিতে হতো। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে ঋণ নেই এবং সেই টাকা কোথায় জনগণের কল্যাণে ব্যয় হবে তাও আমরা নির্ধারণ করি। তাছাড়া ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...