বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জুন ২০২৩ রাত ০৯:১১
৩৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ভোলা কলেজের সামনে মৎস্য খামারবাড়ী কমপ্লেক্সে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে বৈধ জাল ও ফ্লুড বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, সদর উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের সুবিধাভোগী ৩জন করে দল তৈরি করে ১৬টি দলের ৭৮জনকে বৈধ জাল ও ফ্লুড দেওয়া হয়েছে।
এসময় বক্তারা বলেন, জেলেদের মাঝে বিতরণকৃত এই বৈধ জালের মাধ্যমে তারা নিরাপদে নিশ্চিন্তে মাছ শিকার করতে পারবেন। এর মাধ্যমে তাদের জাল হারানোর ভয় থাকবে না। এর মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হবে এবং মাছের চাহিদা পূরণে সহায়ক হবে।
উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে জেলায় ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। যার ফলে জেলেরা নদীতে নিরাপদে মাছ শিকার করতে পারবে। এছাড়াও জেলেদের মাঝে গরুর বাচ্চা, হাস-মুরগী, সেলাই মেশিনসহ চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জেলায় ৬টি জেলেদের গ্রাম নির্ধারণ করে দুই হাজার জেলেকে জনপ্রতি ৬ হাজার টাকা করে বৈধ মাছ শিকারের জাল বিতরণ করা হচ্ছে।
ভোলায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত ৪ ডাকাত আটক
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক