বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬
২৯৬
সিলেট থেকে সরাসরি মদিনায় হজ ফ্লাইট উদ্বোধন হয়েছে। হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট (বিজি ৩৪৩১) শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
সকাল ১১টা ৫৪ মিনিটে ৩৪৬ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করা যাত্রীদের ২৫৫ জনই সিলেটের। সিলেট থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মদিনা পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে।
বিমানের সিলেট জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মো. মনসুর আহমেদ ভূঁইয়া জানান, এ বছর সিলেট-জেদ্দা রুটে পাঁচটি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরবর্তী ফ্লাইটগুলো সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে আগামী ৬, ১০, ১৭, ১৮ এবং ২০ জুন।
এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে মোট ১৬২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এ বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর এর পাশাপাশি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহৃত হচ্ছে। বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২২শে জুন ২০২৩ তারিখ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে সিলেট অঞ্চলে হজযাত্রীর সংখ্যা বেড়েছে। এবার সিলেট থেকে ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহন করা হবে। সরাসরি ফ্লাইট ছাড়াও ৫টি শিডিউল ফ্লাইটে আরও যাত্রী পরিবহন করা হবে। ২৩ মে সিলেট-জেদ্দা ফ্লাইটের মধ্য দিয়ে হজযাত্রী পরিবহন শুরু হয়।
সুত্র বাসস
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক