অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় তাবলিগের ১৫ জনকে অচেতন করে লুট , খোঁজ-খবর নিতে হাসপাতালে পুলিশ সুপার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ রাত ০৯:৫৩

remove_red_eye

৫৫৯

মোঃ ইসমাইল : ভোলায় তাবলিগ জামায়াতে আসা ১৫ জন মুসল্লিকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে টাকা-পয়সা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (০৩ জুন) সকালে মুসল্লিদের খোঁজ-খবর নিতে ভোলা  হাসপাতালে যান ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় তিনি মুসল্লিদের সাথে কথা বলেন। তিনি বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। এ সংক্রান্তের জেলা পুলিশের গোয়েন্দা টিম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম কাজ করছে। জড়িতদের অতিদ্রæত সনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, তাবলিগের ১৫ জনের এক চিল্লার একটি জামায়াত বুধবার ঢাকার টঙ্গি থেকে ভোলার মারকাজ মসজিদে আসে। সেখান থেকে পরদিন সকালে তাদের ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফজলুর রহমান মাস্টার বাড়ি জামে মসজিদে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তারা সবাই মসজিদে ঘুমিয়ে পড়েন। রাতের খাবারের সাথেই নেশাজাতীয় কিছু মেশানো ছিল বলে তারা ধারণা করছেন। শুক্রবার সকালে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ মুসল্লিরা তাদের অচেতন অবস্থায় দেখতে পান।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...