অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় পদক্ষেপের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ রাত ০৯:৪৫

remove_red_eye

৪৫৮

মোঃ ইসমাইল:  " গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি।" এ ¯েøাগান কে সামনে রেখে ভোলায় পদক্ষেপের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৫ জুন) ভোলা শহরের বাংলা স্কুল মাঠে বৃক্ষরোপণ ও স্কুলের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ ভোলা জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ আলী আকবর হাং, ভোলা জেলা আওয়ামী লীগের সহঃ সাধারন সম্পাদক মোঃ এনামুল হক (আরজু), ভোলা সাবেক ছাত্রলীগ সাধারন যুগ্ম সম্পাদক মোঃ গালিব ইবনে ফেরদৌস, স্থানীয় কাউন্সিলর মোঃ সালাউদ্দিন আহম্মেদ লিংকন (প্যানেল মেয়র) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান, এছাড়া আরও উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর ভোলা এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মস্তফা কামাল ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ভোলা সদর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সজল চন্দ্র মালাকার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তৃতা দেন। তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের ক্ষেত্রে পদক্ষেপ এর ভূয়সী প্রসংশা করেন। উক্ত অনুষ্ঠান শেষে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ভোলা জোনের ১৬টি ব্রাঞ্চে বিভিন্ন প্রজাতির ২০০টি (ফলজ, বনজ ও ঔষধী) গাছের চারা লাগানো হয়।
উল্লেখ, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের একটি জাতীয়পর্যায়ের শীর্ষ বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৮৬সাল থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি এই সংস্থাটি দেশের দারিদ্র বিমোচন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন দিবস উদ্যাপন করেন।