অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে জুমার খুতবায় বয়ান করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:৫১

remove_red_eye

২১০

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আলেম ওলামাদের নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ চিরতরে দূর করতে হবে। এজন্য, তিনি জুমার খুতবায় ‘সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বয়ান’ করার জন্য আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বায়তুল মুকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওলামা-মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। 
ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না, একথা উল্লেখ করে ফরিদুল হক খান বলেন, ‘দেশের সাড়ে ৩ লাখ মসজিদে যে ইমামগন রয়েছেন তাঁরাই আমাদের বড় শক্তি। আলেমরা হলেন এ দেশের বাতিঘর।’ তিনি বলেন, দেশের অভ্যন্তরে কতিপয় গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচার রুখে দিতে দেশের আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সরকার আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ইসলাম ধর্মের সঠিক  প্রচারের লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি জেলা-উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার  প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে  প্রধানমন্ত্রী ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। 
অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সুত্র বাসস

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...