বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:৫১
২৮৮
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আলেম ওলামাদের নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ চিরতরে দূর করতে হবে। এজন্য, তিনি জুমার খুতবায় ‘সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বয়ান’ করার জন্য আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বায়তুল মুকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওলামা-মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না, একথা উল্লেখ করে ফরিদুল হক খান বলেন, ‘দেশের সাড়ে ৩ লাখ মসজিদে যে ইমামগন রয়েছেন তাঁরাই আমাদের বড় শক্তি। আলেমরা হলেন এ দেশের বাতিঘর।’ তিনি বলেন, দেশের অভ্যন্তরে কতিপয় গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচার রুখে দিতে দেশের আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সরকার আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ইসলাম ধর্মের সঠিক প্রচারের লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি জেলা-উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন।
অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত