বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুন ২০২৩ রাত ০৮:১৪
৩৪৩
পবিত্র হজ পালনের জন্য আজ পর্যন্ত ১৫৪টি হজ ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫৮ হাজার ৬২৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ ঢাকায় হজ অফিসের দায়িত্বরত হজ কর্মকতা বাসসকে জানান, ১৫৪টি হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের ৭৬টি হজ ফ্লাইটে ২৯ হাজার ২৮০ জন, সৌদি এয়ার লাইন্সের ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৭০৫ জন, ফ্লাইনাস এয়ার লাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৬শ’৪১ জন গেছেন। এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ৬ হাজার ২৯৫ জন হজ যাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।
এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছে। ইতেমধ্যে ৮৯ হাজার ৮শ’২১টি হজ যাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বাকী ভিসাও শিগগিরই পাওয়া যাবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে স্থানীয় সময় রাত ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো: মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মোঃ জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিমানের শেষ হজ ফ্লাইট যাবে আগামী ২২ জুন। গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এসব হজযাত্রী পরিবহন করবে।
আগামী ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।
এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় একজন মহিলাসহ ৫ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত