বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩২
২৯৯
নৌপরিবহন প্র্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ফলে লন্ডন-সিলেট দূরত্ব দুই সেকেন্ডেরও কম সময়। তিনি বলেন, সিলেটের আজকের এই অনুষ্ঠান লন্ডন প্রবাসীরা দুই সেকেন্ড দূরত্বের ব্যবধানে দেখতে পাচ্ছে। আর এই ডিজিটাল বাংলাদেশের রূপকার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী আজ বুধবার সিলেটের ওসমানীনগরস্থ বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজে 'প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর ২০২২ সালের বৃত্তি বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডিজিটাল বাংলাদেশ আওয়ামী লীগ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, ডিগ্রি পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষা, উপজেলা পর্যায়ে সরকারি স্কুল ও কলেজ করেছে শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধু ৩৬ হাজার প্রাথমিক স্কুল সরকারি করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক স্কুল এবং লক্ষাধিক শিক্ষকের চাকরি সরকারি করেছেন। তিনি স্কুলের শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল তৈরির চিন্তা করছেন।
'প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ ভিপি, বৃত্তি প্রদান কমিটির আহবায়ক আজাদ বখত চৌধুরী এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর শিক্ষা ব্যবস্থাকে শ্মশানে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ করার যে লক্ষ্য নির্ধারণ করেছেন করেছেন তা এগিয়ে নিতে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। বালাগঞ্জ-ওসমানীনগরের ১২০০ শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ করা হবে। স্কুল পর্যায়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের চার হাজার টাকা এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা প্রদান করা হচ্ছে।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত