অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পৌনে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুন ২০২৩ রাত ০৯:৫৬

remove_red_eye

৪১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আমির হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারপাড়া ইউনিয়নের আমিরাবাদ এলাকার বাসিন্দা। বুধবার (০৭ জুন) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের তালতলা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)  গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকায় মাদক বিরোধী অভযান চালায়। এ সময় তালতলা লঞ্চঘাট এলাকা থেকে সন্দেহজনকভাবে আমির হোসেনকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে প্যান্টের নিচে লুকানো নীল জিপার ব্যাগে পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আমির হোসেন পেশায় সিএনজি চালক। সিএনজি চালানোর আড়ালে সে মাদক ব্যবসা করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদশক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, আমির হোসেন কুমিল্লা থেকে এ ইয়াবা ভোলায় বিভিন্ন যায়গায় বিক্রির জন্য এনেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...