বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জুন ২০২৩ রাত ০৯:৫৬
৪১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আমির হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারপাড়া ইউনিয়নের আমিরাবাদ এলাকার বাসিন্দা। বুধবার (০৭ জুন) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের তালতলা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকায় মাদক বিরোধী অভযান চালায়। এ সময় তালতলা লঞ্চঘাট এলাকা থেকে সন্দেহজনকভাবে আমির হোসেনকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে প্যান্টের নিচে লুকানো নীল জিপার ব্যাগে পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আমির হোসেন পেশায় সিএনজি চালক। সিএনজি চালানোর আড়ালে সে মাদক ব্যবসা করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদশক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, আমির হোসেন কুমিল্লা থেকে এ ইয়াবা ভোলায় বিভিন্ন যায়গায় বিক্রির জন্য এনেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত