অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুন ২০২৩ রাত ০৯:৪৯

remove_red_eye

৩৯৪

মলয় দে : ভোলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভাচুর্য়ালী ঢাকা থেকে যুক্ত হয়ে এই ফুটবল টুর্নামেনটের উদ্বোধন করেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় তিনি নতুন প্রজন্মকে বেধা বিকাশে এগিয়ে নেয়ার জন্য খেলার বিকল্প নেই উল্লেখ করে উপস্থিত খেলোয়ার ও দর্শককে শুভেচ্ছা জানান। টুর্নামেন্টের  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন  পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, এসিল্যান্ড মোঃ আলী সুজা, সদর থানার ইনচার্জ শাহীন ফকির, ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, ভেলুমিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম, চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ ফয়সালসহ অন্যন্যরা ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী বলেন,অনূর্ধ্ব ১৭ এই টুনার্মেন্টটি সরকারের পরিকল্পনা অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে খেলোয়ার বাছাইয়ের একটি প্রক্রিয়া।জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনেক খেলোয়ার এই উপজেলা পর্যায়ের খেলায় অংশগ্রহন করে পরবর্তীতে জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের খেলাতেও অংশগ্রহন করে থাকবে।
উদ্বোধনী ম্যাচে ভেলুমিয়া ইউনিয়ন বনাম বাপ্তা ইউনিয়ন ফুটবল  দল খেলায়  অংশগ্রহণ করে। বাপ্তা ইউনিয়নের খেলোয়াররা ভেলুমিয়া ইউনিয়নের খেলোয়ারদেরকে ৩-০ গোলে পরাজিত করে তাদের ১ম জয় নিশ্চিত করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলো তালহা তালুকদার বাঁধন।

এই টুর্নামেন্টে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে।আগামী ১৫ই জুন ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে বলে জানা যায়।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...