অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই : বীর বাহাদুর উশৈসিং

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জুন ২০২৩ বিকাল ০৪:৪৭

remove_red_eye

২৭৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দেশের জনগণকে সামাজিক ও নাগরিক সুযোগ সুবিধা প্রদান ও সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পার্বত্য মানুষের কল্যাণে সরকার পার্বত্য তিন জেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।
আজ শুক্রবার বান্দরবান সদরের রাস্তা সংস্কার, ড্রেইন নির্মাণ ও স্থানীয় কবরস্থান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সড়ক সংস্কার ও নির্মাণ, মন্দির-মসজিদ-খিয়াং-বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা ও নির্মাণসহ নানান উন্নয়ন কাজ করে যাচ্ছে। পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। এখানকার মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে।
মন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থার কল্যাণে আধুনিকতর হচ্ছে পার্বত্য অঞ্চল। পার্বত্য স্থানীয় বাসিন্দারা আগের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহবান জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বান্দরবান কেন্দ্রীয় কবরস্থানের লাশ ঘর, গেইট, সড়ক এবং বাস টার্মিনাল ভবন ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পরে বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে ৬৯ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সদর হাসপাতাল থেকে গণপূর্ত বিভাগের সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাস শেখর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীরসহ ওয়ার্ড কাউন্সিলর ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...