বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫
৩০২
পুলিশের সাত জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজুম মুনীরা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ খবর জানা যায়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশ সদর দফতরে, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, এসবির ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সালেহ মোহাম্মদ তানভীরকে এসবিতে ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) পুলিশে বদলি করা হয়েছে।
অপর এক পজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ডিএমপির উপ-কমিশনার গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, এসবির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ডিএমপির উপ-কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সিগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার কে এ এইচ এম আব্দুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দফতরের এআইজি ছাইদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুরের পুলিশ সুপার সাইদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের মোহাম্মদ মাহিদুজ্জামানকে ভোলা জেলায় ও গাজীপুর মহানগরীর পুলিশ সুপার মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া আরেক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ডিএমপিতে, নওগাঁ জেলার পুলিশ সুপার রাশিদুল হককে টুরিস্ট পুলিশে, চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদকে পুলিশ সদর দফতরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে এসবিতে, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলার পুলিশ সুপার মাহবুব হাসানকে ডিএমপিতে, শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার শফিকুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত