অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

সোনার বাংলা গড়তে আলেম সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৩৮৫

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের আলেম সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। দেশের দুর্নীতি, সন্ত্রাস, উগ্রবাদ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে ইমামগণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন। ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত সাধারণ জনগণকে সর্বক্ষেত্রে সম্পৃক্তকরণে তাঁদের অবদান প্রশংসনীয়। 
আজ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় মিলনায়তনে ‘জাতীয় ইমাম সম্মেলন ২০২২-২০২৩’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মুফতি মাওলানা রুহুল আমিন প্রমুখ। 
ফরিদুল হক খান আরো বলেন, জাতির পিতা তাঁর সংক্ষিপ্ত শাসনামলে ইসলামের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশকে সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে সদা সচেষ্ট ছিলেন।এর ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। 
তিনি বলেন, দেশের আলেম সমাজের ধর্মীয় ও জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরে ২০১৬-২০১৭ অর্থবছরে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম এবং ৬৪ জেলার শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাতা ইমামদের মাঝে পুরস্কার প্রদান করেন ধর্ম প্রতিমন্ত্রী।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...