অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার ব্যাংকের হাটে দিন ব্যাপী মহিষের মেলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ রাত ০৯:২৬

remove_red_eye

৪১২

বাংলার কন্ঠ প্রতিবেদক:  ভোলায় দিনব্যাপী মহিষ খামারি, উদ্যোক্তা ও উদ্যেক্তাদের উৎপাদিত দুগ্ধ পণ্য নিয়ে বাফেলো ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের মহিষ পালন উপ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ মেলার আয়োজন করে। মহিষের দুধ দিয়ে উৎপাদিত নানা পণ্যের সমাহার ঘটে মেলায় এছাড়াও ছিলো মুরগির মাংশের আচার সহ নানা পণ্য।
মহিষ খামারি ও মহিষের দুধ দিয়ে উৎপাদিত পণ্য নিয়ে এন ইসলাম দধি ও মিষ্টি ঘর, মায়ের দোয়া দধি ও মিষ্টি ঘর, জিজেইউএস এন্টারপ্রাইজ, এসইপি নেটিভ পোল্ট্রি, মহিষ খামারিদের স্টল সহ বিভিন্ন খামারি ও উদ্যোক্তা তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্য নিয়ে মেলায় অংশ নেয়।  সদর উপজেলার ব্যাংকেরহাট এলাকায় জিজেইউএস প্রাণী স্বাস্থ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমি এ মেলায় নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করে ও পণ্য সামগ্রী ক্রয় করে। এ মেলার আয়োজনে খামারি ও উদ্যোক্তারা তাদের পণ্যের প্রচার, প্রসার ও বিক্রির বড় ধরনের সুযোগ আসবে বলে মনে করছেন আয়োজকরা।
উদ্বোধনি অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান, এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ তরুন কুমার পাল, পরে অংশগ্রহনকারেিদর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল। উদ্বোধন শেষে অতিথিদ্বয় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...