অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২৩ রাত ০৯:১০

remove_red_eye

৬১৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও দলীয় নেতাকর্মীের ওপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৬জুন) বিকেল ৫ টার দিকে শহরের নতুন বাজার চত্বরে ইসলামী আন্দোলন ভোলা জেলার (উত্তর) আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সংগঠনটির সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়ে সরকার ও নির্বাচক কমিশন বিরোধী স্লোগান দিতে থাকে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভপতি মাওলাানা আতাউর রহমান, সহসভাপতি মাওলানা মিজানুর রহমান, ওবায়েদ বিন মোস্তফা,  সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাওলানা আব্দুল মোমিন, মাওলানা তাজ উদ্দিন ফারুকী, ইসলামী শ্রমিক আন্দোলনের ভোলা জেকা সভাপতি মো  নুরুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১২জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা নিজেদের পরাজয় নিশ্চিত জেনে এ হামলা ঘটিয়েছে। এ ঘটনার চারদিন পেরিয়ে গেলও আইনশৃঙ্খলা বাহিনী এখনো চিহ্নিত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। 

 এই ইসি কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনভাবেই থাকতে পারে না। ভালো চাইলে সম্মান নিয়ে পদত্যাগ করুন। না হলে জনগণের আন্দোলনে করুণ পরিণত ভোগ করতে হবে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...