বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:০৯
৩০৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশজুড়ে ব্যাপক বনায়ন কার্যক্রমে বন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে অফিসসমুহ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষে সারা বাংলাদেশের বন বিভাগের বিভিন্ন অফিস ভবন, বাসগৃহসমূহ ব্যবহার অনুপযোগী হওয়ায় বন অধিদপ্তরকে বন বিভাগের অফিস এবং বাসগৃহসহ বিভিন্ন স্থাপনা যথাযথভাবে নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। একটি সম্ভব্যতা যাচাইয়ের প্রেক্ষিতে উক্ত কাজসমূহ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার নওগাঁ জেলার পতœীতলা উপজেলার বনবিভাগের রেঞ্জ সদরের রেস্ট হাউজ কাম অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিট অফিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
বনমন্ত্রী বলেন, আমি ২০১৯ সালের নভেম্বর মাসে পরিদর্শনের সময় দেখতে পাই পাইকবান্দা রেঞ্জের আওতায় বন বিভাগের অফিসগুলোর জরাজীর্ণ অবস্থায় আছে এবং বন বিভাগের কর্মীগণ রোদেপুড়ে, বৃষ্টিতে ভিজে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। তাছাড়া পাইকবান্দা রেঞ্জের আওতাধীন অফিস এবং বাসগৃহসমূহ দীর্ঘদিন পূর্বে নির্মিত হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই তাৎক্ষণিকভাবে রাজস্ব খাত হতে পাইকবান্দা বিট অফিস নির্মাণের নির্দেশ দেই। উক্ত নব নির্মিত পাইকবান্দা বিট অফিস এবং পাইকবান্দা রেঞ্জের রেস্ট হাউস কাম অফিস ভবন নির্মাণের কাজ আমি কিছুক্ষণ পূর্বে উদ্বোধন করলাম। এভাবে পর্যায়ক্রমে সারাদেশের জরাজীর্ণ ভবন নির্মাণ করা হবে। ফলে নওগাঁসহ সারাদেশে ব্যাপক বনায়ন কার্যক্রম পরিচালনা সহজ হবে। এভাবে আমাদের কার্যক্রম চলমান থাকলে ইনশাল্লাহ আমরা এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদুজ্জামান সরকার; নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী; বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত