বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৪
৩৮৮
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন করতে দিবে না বলে যে ঘোষণা দিয়েছে, তাদের এমন ঘোষণার পরও মার্কিন ভিসানীতি কী করে সেটাই এখন দেখার বিষয়।
আজ দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিবে তাদের ক্ষেত্রে এই ভিসানীতি প্রয়োগ হবে। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে; না বাস্তববাদী হবে আমরা দেখবো।
তিনি বলেন, ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না।
‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে হবে’ বিএনপির এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোন আন্দোলন তারা করতে পারেনি। আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?
তিনি বলেন, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশের আন্দোলন এবং জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করার সুযোগ নেই। আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত তারা সেটা প্রমাণ করতে পারেনি।
জামালপুরে হত্যার শিকার সাংবাদিকগোলাম রব্বানি হত্যার বিচার নিয়ে কাদের বলেন, দলীয় পরিচয়ের কারণে বিচার প্রভাবিত হবে না। হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইনগত ব্যবস্থা নেয়া হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয় না।
পবিত্র ঈদুল আজহার আগেই বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজগেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড অংশ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন। সেতুমন্ত্রী বলেন, বিআরটি প্রকল্পের কাজ ৯১ ভাগ শেষ হয়েছে। আর হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্প কাজ শেষ হবে।
এ সময় খুব শিগগিরই সারা দেশে আরও ১০০ সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
এবার ঈদযাত্রা আরও নির্বিঘœ করতে রাস্তায় কোনো পশুর হাট বসতে দেয়া হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পশুর হাট বসবে। রাস্তায় যেন কোনো যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত