অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ডের প্রথম স্থান অর্জন করলো দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ আল আমিন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ রাত ১০:০৩

remove_red_eye

৭৭৬

বাংলার কন্ঠ প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন ভোলার মেধাবী শিক্ষার্থী মোঃ আল আমিন। তিনি ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১৫ই মে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৩ ইং সনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করে। সেই ফলাফলে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন ভোলার এই মেধাবী শিক্ষার্থী। বিটিইবি'র ওয়েব সাইটে গত ৯ই জুলাই মেধাক্রম তালিকায় এ তথ্য নিশ্চিত করেন৷ জানা যায়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ৪ বছরে মোট ৮ টি সেমিস্টারের সমাপনী পরীক্ষা হয়। এতে ১ম থেকে ৮ম পযর্ন্ত টানা সবগুলো সেমিস্টারে এ+ পেয়ে আউট অব ৪ এর মধ্যে সিজিপিএ ৪ অর্জন করেন ৷ বিটিইবি সূত্রে জানা যায়, সমগ্র বাংলাদেশে এবছর ডিপ্লোমা -ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সিজিপিএ ৪ অর্জন করেন ১০ টি পলিটেকনিক ইনস্টিটিউটের ১২ জন শিক্ষার্থী৷ তার মধ্যে র ্যাঙ্কিং এ ভোলার এ শিক্ষার্থী প্রথম। মেধা তালিকায় প্রথম হওয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ১৪ই জুন বুধবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হলরুমে তাকে মেধাবৃত্তি ও স্কোলারশীপ সনদ প্রদান করেন । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল,কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খানসহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। আল আমিন ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া ৭ নং ওয়ার্ডের নান্নু মিয়ার ছেলে৷ পাচঁ ভাই-বোনের মধ্যে আল আমিন চতুর্থ। আল আমিনের বাবা পেশায় একজন ক্ষুদে কৃষক৷ সে ২০১৭ সালে জাঙালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। সহপাঠীদের কাছে আল আমিন খুব সহযোগী ও সহমর্মী। মেধাবী এ ছাত্রের ভবিষ্যৎ প্রত্যাশা উচ্চ শিক্ষা লাভ করে বিশ্বমানের প্রযুক্তিবিদ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। সে পিতা-মাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষকমণ্ডলীসহ যারা আজকের পর্যায়ে আসতে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন৷ ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ নিলুফার ইয়াসমিন বলেন, আমাদের ছাত্র আল আমিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এতে আমরা অনেক খুশি এবং আনন্দিত। এই অর্জন শিক্ষার্থীর পাশাপাশি প্রতিষ্ঠানেরও গৌরভ আগামীতেও এ ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। যাতে তারা দেশের দক্ষ মানবসম্পদ গড়ে উঠতে পারে। আল আমিনের বাবা নান্নু মিয়া বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমার ছেলে এই ধরনের সম্মাননা পাওয়ায়। একজন পিতা হিসাবে এটা আমার জন্য বড় প্রাপ্তির। সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করছি যেন সে বড় হয়ে দেশের সেবা করতে পারে।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...