অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


যক্ষ্মা নির্মূলে ‘সংসদীয় ককাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ডেপুটি স্পিকার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩২১

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেছেন, বর্তমান সরকার যক্ষ্মার নমুনা বিনামূল্যে পরীক্ষা করে আক্রান্তদের ফ্রি চিকিৎসা দিচ্ছে।
তিনি বলেন, সরকার যক্ষ্মা নির্মূলে খুবই আন্তরিক। জনগণকেও যক্ষ্মা নির্মূলে সরকারের প্রদত্ত ফ্রি সেবা গ্রহণ করতে হবে এবং সচেতন হতে হবে। 
ডেপুটি স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যক্ষ্মায় মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায়। এ লক্ষ্যে যক্ষ্মা নির্মূলে ‘সংসদীয় ককাস' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শামসুল হক টুকু আজ রোববার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ভার্চুয়ালী অংশ গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির নেতৃত্বে এবং স্টপ ঢিবি পার্টনারশীপ-ইউএনওপিএস’র সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রিপ ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত ‘যক্ষা নির্মূলে সংসদীয় ককাস গঠন বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান, আহমেদ ফিরোজ কবির, মো. হাবিবে মিল্লাত, শামীম হায়দার পাটোয়ারী, নুরুন্নবী চৌধুরী, ফখরুল ইমাম, বেনজীর আহমেদ, পংকজ নাথ, প্রাণ গোপাল দত্ত, মোছা. শামীমা আক্তার খানম, বাসন্তী চাকমা, শবনম জাহান, লুৎফুন নেসা খান, নাজমা আকতার, ফেরদৌসী ইসলাম, আদিবা আনজুম মিতা, আরমা দত্ত, গ্লোরিয়া ঝর্ণা সরকার, শামসুন নাহার, নার্গিস রহমান এবং কানিজ ফাতেমা আহমেদসহ সংসদ সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর সুস্থ মানবসম্পদ তৈরিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বর্তমান সরকার জ্ঞান-বিজ্ঞানে দক্ষদের মূল্যায়ন করায় দেশ আজ চিকিৎসা বিজ্ঞানসহ সকল দিকে উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গঠনের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমানে যক্ষ্মা একটি সংক্রামক, প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য রোগ হলেও একসময় বাংলাদেশ ও বিশ্বব্যাপী এটি অসংখ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল। বর্তমানে দেশে এর ভয়াবহতা কিছুটা কমে গেলেও এখনো এর অস্তিত্ব রয়ে গেছে। 
তিনি আরো বলেন, এই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে যক্ষ্মা মোকাবেলা কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে সংসদীয় টিবি ককাস গঠন একটি অগ্রণী পদক্ষেপ। কারণ সংসদ সদস্যরাই পারেন তাদের অবস্থান থেকে ক্ষতিগ্রস্থ সম্প্রদায়ের কথা জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনায় তুলে ধরতে।
সভায় সংসদ সদস্য মোঃ হাবিবে মিল্লাতকে  সভাপতি ও আরমা দত্তকে সাধারণ সম্পাদক করে সংসদীয় টিবি ককাস গঠন করা হয়। 
আইসিডিডিআর,বি-র ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের সিনিয়র ডিরেক্টর ড. ফিরদৌসী কাদরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে লাইন ডিরেক্টর, টিবি-এল এন্ড এএসপি ডা. মো. মাহাফুজার রহমান সরকার, আইসিডিডিআর’বির সিনিয়র টিবি মিটিগেশন এন্ড কোর্ডিনেশন এডভাইজার, ডা. আজহারুল ইসলাম খান, আইসিডিডিআর’বি ও প্রিপ ট্রাস্ট সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...