অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

সামনে ঈদুল আজহা, প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৬৯৪ কোটি টাকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ বিকাল ০৫:০৯

remove_red_eye

৪৭৮

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) গতি বেড়েছে। চলতি জুন মাসের প্রতিদিন প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার বা ৬৯৪ কোটি টাকার (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) প্রবাসী আয় আসছে দেশে। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়নের কাছাকাছি (১৯১ কোটি ডলারের বেশি) চলে যাবে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, চলতি মাস জুনের প্রথম ১৬ দিনে ১১২ কোটি ৫৯ লাখ ডলার বা ১২ হাজার ২১৬ কোটি টাকার প্রবাসী আয় এসেছে দেশে। মাসটিতে প্রতিদিন আসছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার বা ৬৯৪ কোটি টাকা। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়নের কাছাকাছি বা ১৯১ কোটি ডলারের বেশি আসবে। আর বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৭২৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এর আগে সব শেষ মে মাসের পুরো সময়ে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত মে মাসের চেয়ে চলতি জুন মাসে রেমিট্যান্স প্রবাহ অনেক ভালো অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন। বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে বলে ধারণা করা হচ্ছে।

জুন মাসের প্রথম ১৬ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৭২ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিদেশিখাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স।

আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক লিমিটেড, সিটিজেনস ব্যাংক পিএলসি। আর বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে- হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

সুত্র জাগো

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

আরও...