অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬১.৭৩ শতাংশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ বিকাল ০৫:১৪

remove_red_eye

৩৭৪

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের পর থেকে প্রথম দিকে বাস্তবায়নের গতি একেবারেই শ্লথ থাকে। বিগত কয়েক বছর ধরেই এ ধারা চলমান। সেই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৬১ দশমিক ৭৩ শতাংশ। যা আগের ২০২১-২২ অর্থবছরের ১১ মাসের চেয়ে কম। আগের অর্থবছরে ১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৬৪ দশমিক ৮৪ শতাংশ।

তবে, চলতি অর্থবছরের শেষ সময় সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বেড়েছে। গত মে মাসেই সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন হার চলতি অর্থবছরের ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এমনকী গত পাচঁ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়েছে এ মাসে।

চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাসে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২১ কোটি ৮৯ লাখ টাকা। সেখানে শুধু মে মাসে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে ২৬ হাজার ৯৫৭ কোটি ৫১ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে বাকি জুন মাসে খরচ করতে হবে ৯০ হাজার ৫৩৮ কোটি ৭৮ লাখ টাকা।

রোববার (১৮ জুন) চলতি অর্থবছরের মে মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি)। চলতি অর্থবছরের মে মাসের প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাসের এডিপি বাস্তবায়ন হার ৬১ দশমিক ৭৩ শতাংশ। যা করোনার সময় ছাড়া গত ৫ বছর অর্থবছরের মধ্যে সর্বনিম্ম। একই সঙ্গে গত অর্থবছরের চেয়ে ৩ দশমিক ১১ শতাংশ কম বাস্তবায়ন হয়েছে চলতি অর্থবছরে। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৬৪ দশমিক ৮৪ শতাংশ। এর আগের ২০২০-২১ অর্থবছরে ৫৮ দশমিক ৩৬ শতাংশ, ২০১৯-২০ অর্থবছরে ৫৭ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৮-২০১৯ অর্থবছরে ৬৭ দশমিক ৯৭ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।

তবে, সামগ্রিক অগ্রগতি কম হলেও মাসের হিসেবে মে মাসের এডিপি বাস্তবায়নের হার চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। এমনকী ২০১৮-১৯ অর্থবছর ছাড়া গত ৫ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়েছে মে মাসে।

আইএমইডির প্রতিবদেন অনুযায়ী, চলতি অর্থবছরের মে মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ১১ দশমিক ৪০ শতাংশ। যা ২০২১-২২ অর্থবছরে একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ১০ দশমিক ২৭ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে ৯ দশমিক ২৭ শতাংশ, ২০১৯-২০ অর্থবছরে ৮ দশমিক ২৪ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ছিল ১৩ দশমিক শূন্য ৩ শতাংশ।

চলতি অর্থবছরের শুরুর মাস জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার ছিল শূন্য দশমিক ৯৬ শতাংশ। আগষ্টে ছিল ২ দশমিক ৮৯ শতাংশ, সেপ্টেম্বরে ৪ দশমিক ৭১ শতাংশ, অক্টোবরে ৪ দশমিক শূন্য ৯ শতাংশ, নভেম্বরে ৫ দশমিক ৭৭ শতাংশ, ডিসেম্বরে ৫ দশমিক ১৩ শতাংশ, জানুয়ারিতে ৪ দশমিক ৬৩ শতাংশ, ফেব্রুয়ারিতে ৩ দশমিক ৯৪ শতাংশ। তবে, মার্চ থেকে বাস্তবায়ন হার বাড়তে থাকে। মার্চে বাস্তবায়ন হয় ৬ দশমিক ৯১ শতাংশ, এপ্রিলে বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৬৮ শতাংশ।

হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, মে মাস পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ প্রকল্প বাস্তবায়নে খরচ করেছে ১ লাখ ৪৬ হাজার ২১ কোটি টাকা। আর শুধু এপ্রিলে খরচ হয়েছে ২৬ হাজার ৯৫৭ কোটি ৫১ লাখ টাকা। গত অর্থবছরের মে মাসে খরচ হয়েছিল ২০ হাজার ৮৯৪ কোটি ৮১ লাখ টাকা।

এডিপি বাস্তবায়নে সব থেকে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। এখন পর্যন্ত তাদের বাস্তবায়ন মোট বরাদ্দের ৯৭ দশমিক ৯০ শতাংশ। দ্বিতীয় অবস্থা থাকা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ৯২ দশমিক ৫৮ শতাংশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তৃতীয় সর্বোচ্চ ৮৯ দশমিক ৮০ শতাংশ। মন্ত্রিপরিষদ বিভাগ বাস্তবায়ন করেছে সর্বোচ্চ ৮৯ দশমিক ৭৩ শতাংশ। আইএমইডি ৮৪ দশমিক ৫২ শতাংশ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৮২ দশমিক শূন্য ৬ শতাংশ এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ ৮১ দশমিক ৬৪ শতাংশ।

এছাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৭৭ দশমিক ৬৫ শতাংশ, শিল্প মন্ত্রণালয় ৭৭ দশমিক ৭৩ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৭৬ দশমিক ৪১ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৭৩ দশমিক ৪১ শতাংশ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৭২ দশমিক ৪৬ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ৭১ দশমিক ৪৯ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়নের হার সন্তোষজনক হলেও কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন কচ্ছপ গতিতে চলছে। এমনকী ১০ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ৪০ শতাংশের কম বাস্তবায়ন করেছে ৫টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে অন্যতম অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়। এক মাস বাকি থাকলেও এসব মন্ত্রণালয় ৪০ শতাংশও খরচ করতে পারেনি।

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য সরকার ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল। গত ১ মার্চ তা সংশোধন করে প্রকল্প সহায়তা থেকে ১৮ হাজার ৫০০ কোটি টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এডিপিতে মোট ১৬৮৩ টি প্রকল্প রয়েছে।

সুত্র জাগো

 





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...