অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

পদ্মা সেতুর ৩য় ও ৪র্থ কিস্তি ঋণ পরিশোধ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

২৯৭

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আজ পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ মোট ৩১৬.০২ কোটি টাকা পরিশোধ করেছে।
আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, সোমবার (১৯ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মঞ্জুর হোসেন অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে ৩১৬,০২,৬৯,০৯৩ টাকার চেক হস্তান্তর করেন।  
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিবগণ, অন্যান্য সচিব এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ করেছে এবং এতে মোট ৩২,৬০৫.৫২ কোটি টাকা ব্যয় হয়েছে।
নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২০২২ সালের ৬ জুলাই সরকারের অর্থ বিভাগের সাথে একটি সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তি অনুযায়ী ১% সুদের হারে ৩৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করা হবে। ঋণ পরিশোধের সময়সূচি অনুযায়ী প্রতি অর্থবছরে চার কিস্তি করে মোট ১৪০টি কিস্তিতে সুদ পরিশোধ করা হবে।
বছরে চার কিস্তি করে ৬০টি কিস্তিতে সুদ ও আসলসহ মোট ২৮,০৯৯,৩৩০ টাকা এসডিআর পরিশোধ করা হবে। উল্লেখ্য, ৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত ১ম এবং ২য় কিস্তি বাবদ মোট ৩,১৬৯,০৯৭,০৫০ টাকা দেওয়া হয়। প্রথম বছরে মোট ৬৩,২৯৩,৩৬৬,১৪২ টাকা দেওয়া হয়। 
চুক্তির পর ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুর ঋণ পরিশোধ শুরু হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে।
২০২২ সালের ২৫ জুন সেতুটি উদ্বোধনের পর ২০২৩ সালের ১৮ জুন পর্যন্ত মোট ৭,৭৯৭,৫৮৭,০০০ টাকা টোল আদায় করা হয়েছে।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...