অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ ব্রিকস-এ যোগ দিতে আগ্রহী : মোমেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

৩৪৬

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, আমন্ত্রণ পেলে বাংলাদেশ ব্রিকস-এ যোগ দিতে আগ্রহী। ব্রিকস হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, এই পাঁচটি দেশের একটি অর্থনৈতিক জোট। 
তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদেরকে তারা আমন্ত্রণ জানালে আমরা অবশ্যই যোগ দেব। ব্রিকস নেতারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়াসহ আটটি উদীয়মান অর্থনীতির দেশকে জোটে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন।’ 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে। 
তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন উৎস থেকে আরও অর্থ চাই। যদি তারা (ব্রিকস) আমাদেরকে আমন্ত্রণ জানায় .. আমি মনে করি আমরা এটিকে স্বাগত জানাব।’ 
এর আগে জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারে।
মোমেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি পান্ডোরের আমন্ত্রণে ফ্রেন্ডস অফ ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন।
সেখানে তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বিভিন্ন দেশ আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়াতে উদ্বুদ্ধ হচ্ছে। 
ব্রিকস  নেতারা ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জোহানেসবার্গে স্যান্ডটন কনভেনশন সেন্টারে (এসসিসি) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...