অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সফল ৬ খামারী পেলো উদ্যোক্তা সম্মাননা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৬৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কৃষি, প্রানি ও মৎস্য খাতে বিশেষ অবদান রাখায়  সফল খামারীদের মধ্যে মঙ্গলবার সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীন জন উন্নযন সংস্থা (জিজেই্উএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লীকমর্-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ ব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। জিজেইউএস এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমাদউল্লাহ, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব অর্থ বিভাগের অতিরিক্ত পরিচালক মোস্তফা কামাল, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক আজাদ হোসাইন, টেকনিক্যাল উপপরিচালক ডাঃ খলিলুর রহমান ও অন্যান্য সিনিয়র কর্মকর্তা বৃন্দ।
উপস্থাপনা করেন- সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ডা. অরুণ কুমার সিনহা। এই অনুষ্ঠানের মাধ্যমে হাস পালনে বাপ্তার মোঃ ফরিদ উদ্দিন, দেশি মুরগি পালনে ধনিয়ার মোঃ কামাল হোসেন,  সর্জান পদ্বতিতে  শবজি চাষে উত্তর জয়নগরে মোঃ শাহাবুদ্দিন , ব্রকলি চাষে ভেদুরিয়ার মোঃ মাইনুদ্দিন, খাচায় মাছ চাষে শান্তির হাটের মোঃ সোহাগ ও  কার্প ফেটেনিং এ দৌলতখানের কলাকোপার মোঃ সেকান্দর আলীসহ  ছয় জন সফল উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...