বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৪
৩৫৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জীববৈচিত্র্য সংরক্ষণে উন্নত বিশ্বকে অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা বাড়াতে হবে। গত ডিসেম্বরে মন্ট্রিলে অনুষ্ঠিত বিশ্ব জীববৈচিত্র্য সম্মেলনে এ বিষয়ে অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ উন্নত বিশ্বের প্রতি জোরালো আহবান জানিয়েছে।
আজ বৃহস্পতিবার 'ফ্রম এগ্রিমেন্ট টু একশন: বিল্ড ব্যাক বায়োডাইভারসিটি' প্রতিপাদ্যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৩ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘কনসালটেশন্স ওয়ার্কশপ অন ইমপ্লিমেন্টেশন অব গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মন্ট্রিলে অনুষ্ঠিত সম্মেলনে জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে উন্নয়নশীল ও অনুন্নত দেশের জন্য গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক ফান্ড নামে একটি ডেডিকেটেড ফান্ডিং ব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক পর্যায় থেকে অর্থপ্রাপ্তির পাশাপাশি নিজস্ব অর্থায়নও বাড়াতে হবে।
পরিবেশ মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে ইত:পূর্বে ২০১৬ সালে প্রণীত জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনাকে গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক-এর আলোকে হালনাগাদ করার কাজ দ্রুত শুরু করা হবে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও একসাথে কাজ করতে হবে এবং এ বিষয়ে অর্থায়ন নিশ্চিত করতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার, ইউএন এনভায়রনমেন্ট, নাইরোবির রিপ্রেজেনটেটিভ অভ টাস্ক টিম ডক্টর অ্যালেক্স আবুসু বিনে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত