বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জুন ২০২৩ রাত ১০:২৩
৭৮৮
মলয় দে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা পেলো শত শত নারী পুরুষ।
বৃহস্পতিবার ২২ শে জুন সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার ওবায়দুল হক মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের ডাঃ গোলাম রাব্বী চৌধুরী স্বাক্ষর তাঁর পিতা রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবি আব্দুলাহ টুনু চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জানা যায়, বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মানুষ এই মেডিকেল ক্যাম্পের আওতায় এসে চিকিৎসা সেবা গ্রহন করে। ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালের বিভিন্ন বিভাগের ৭জন ও ভোলার বাহিরে থেকে আসা ১ জন সহ মোট ৮জন চিকিৎসক এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেন।সেখানে চিকিৎসক দের মধ্যে ছিলেন উচ্চরক্ত চাপ, বাথ জ্বর ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেহেদী হাসান বিপ্লব, হাড় জোড়া, বাথ ব্যথা,বিকলাঙ্গ ও ট্রমা সার্জন ডাক্তার মোঃ মোঃ রেজাওনুল আলম সোহেল, প্রসূতি ও গাইনি চিকিৎসক নাসরিন সুলতানা,বক্ষব্যাধি,চর্ম ও যৌন রোগের ডাঃ নাইমুল হাসনাত নাইম,চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ তায়েবুর রহমান ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শাকিলুর রহমান।
এছাড়াও কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ মোঃ তানজিল আহমেদ এই মেডিকেল ক্যাম্প থেকে নির্বাচিত ৫ জন ছানি রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী ও মরহুম আবি আব্দুলাহ টুনু চৌধুরীর সহধর্মিণী ছালেহা আক্তার বুলবুল চৌধুরী ।
ডাঃ গোলাম রাব্বী চৌধুরী স্বাক্ষর বলেন,আজ আমার বাবার ৮ম মৃত্যু বার্ষিকী।তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।তিনি তার জীবনের বেশীরভাগ সময়ই সমাজসেবায় পার করেছেন।তাই তার স্মরনে আজ অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।
মরহুম আবি আব্দুলাহ টুনু চৌধুরীর সহধর্মিণী সালেহা আক্তার বুলবুল চৌধুরী বলেন,আজ তিনি নেই তার মৃত্যুবার্ষিকীতে আমরা এই সেবার মধ্য দিয়ে তার রুহের মাগফেরাত কামনা করছি যাতে করে তার আত্মার শান্তি পায়।
এদিকে ওই এলাকায় এ ধরনের উদ্যোগেকে স্বাগত জানায় সেখানকার স্থানীয় এলাকাবাসী।তারা মনে করেন আগামীতে এমন উদ্যোগ যদি আরো হয়, তাহলে গ্রামের অসহায় লোকগুলোর আর বিনা চিকিৎসায় ভুগতে হবে না। এসময় তারা ডাঃ গোলাম রাব্বী চৌধুরী স্বাক্ষর ও তার স্ব পরিবারের জন্য দোয়া কামনা করেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত