অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতন ভাতা পরিশোধের জন্য বিএফইউজে ও ডিইউজে’র আহ্বান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৩০৩

পবিত্র ঈদুল আজহার আগে সাংবাদিকসহ সকল সংবাদ কর্মীদের বোনাসসহ বকেয়াসহ বেতন ভাতা পরিশোধ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে নেতৃবৃন্দ।
আজ বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতার হোসেন যৌথ বিবৃতিতে আগামী ২৯ জুনের আগে সংবাদ কর্মীদের বোনাস ও বকেয়াসহ বেতন ভাতা পরিশোধ করার এই দাবি জানান।
বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে আরো বলেন, প্রতি বছরই ঈদের আগে কিছু  গণমাধ্যম মালিক সাংবাদিক ও  সংবাদ কর্মীদের বোনাস ও বেতনভাতা প্রদানের ক্ষেত্রে নানা রকম  অনিয়ম করে থাকে। গত পবিত্র ঈদুল ফিতরের সময়ও কিছু গণমাধ্যম মালিক সংবাদ কর্মীদের বোনাস ও বেতনভাতা প্রদান করেনি বলে অভিযোগ ওঠে।  
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের ন্যায্য অধিকার বোনাস প্রদান করার পদক্ষেপ নেয়ার জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান। অন্যথায় যেসব গণমাধ্যম মালিক ঈদ বোনাসসহ বকেয়া বেতন ভাতা পরিশোধে ব্যর্থ হবে তারা যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুযোগ-সুবিধা না পায় সেজন্য কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা করা হবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।

সুত্র বাসস





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...