বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ রাত ১০:৪৯
৪২৮
মলয় দে: ভোলায় বর্নাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। বেলা ১১ টায় ভোলা জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, এডভোকেট জুলফিকার আহমেদ, এডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামসুদ্দিন সামসু,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা আ’লীগের নেত্রী অধ্যক্ষ শাফিয়া খাতুন সহ জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
মনপুরা প্রতিনিধি জানান: ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে ও উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান পালিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেনে মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত একেএম শাহজাহান মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, হাজিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, হাজিরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত