বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০৬
৪৮০
পরিবেশগত, সামাজিক ও সুশাসনে স্বচ্ছতা নিশ্চিত করে ইএসজি প্রতিবেদন ২০২২ প্রকাশ করেছে বিএটি বাংলাদেশ। এদেশে প্রথম কোম্পানি হিসেবে গত বছর ইএসজি প্রতিবেদন প্রকাশের ধারাবাহিকতায় এবার নিয়ে এলো দ্বিতীয় প্রতিবেদন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইএসজি প্রতিবেদন সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানকে তার কর্মকান্ড প্রকাশ করতে এবং নিয়ম-কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করে। পুজিবাজারের তালিকাভুক্ত বিএটি বাংলাদেশ এ প্রতিবেদনটি প্রকাশ করেছে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের জন্য।
প্রতিষ্ঠানের বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হিসেবে, বিএটি বাংলাদেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ঠিক করেছে; যার মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানো, দায়িত্বশীল পানি ব্যবস্থাপনা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ও মানুষের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি।
প্রতিষ্ঠানটি তাদের ইএসজি উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে ৮টি অর্জনে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের ‘এসডিজি অর্থায়ন কৌশল - বাংলাদেশ প্রেক্ষিত’ অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে বেসরকারি খাত থেকে ৪২ শতাংশ অর্থায়ন প্রয়োজন। এর সাথে সামঞ্জস্য রেখে, বেশ কয়েকটি বহুজাতিক এবং দেশীয় প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অবদান রাখছে এবং এক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিএটি বাংলাদেশ।
প্রতিবেদনটি বাংলা ও ইংরেজি - দুই ভাষাতেই প্রকাশিত হয়েছে। জিআরআই মানদ-ের সাথে সামঞ্জস্য রেখে সাসটেইনিবিলিটি প্রতিবেদনের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক মেনে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সুত্র বাসস
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত