বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০৭
৩৫৬
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, কোন জাতি উন্নতি করতে চাইলে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে- সে জাতিকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে রাষ্ট্র পরিচালনায় কঠোর পরিশ্রম করেন এবং তিনি দেশবাসীকে পরিশ্রম করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
শনিবার সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নের বার মাইসা উচ্চ বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সেরা ১২ এবং সকল মাধ্যমিক বিদ্যালয় ও সমমান দাখিল মাদ্রাসার সেরা ১২ জন করে শিক্ষার্খীর মাঝে মাথাপিছু ১ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে কামাল আতাতুর্কের দেশ তুরস্ক আজ অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকেও সে লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর।
তিনি বলেন ইচ্ছে করলে শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে আমরা আর্থিক প্রণোদনার আওতায় আনতে পারি। সে সামর্থ আমাদের রয়েছে। কিন্তু এতে করে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা থাকবে না। সুতরাং প্রণোদনা পেতে হলে তাদেরকে অবশ্যই পরিশ্রম করে ভাল ফলাফল করতে হবে। প্রতিযোগিতায় যারা টিকবে শুধু তারাই প্রণোদনার আওতায় আসবে।
এ সময় নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, নকলা মেয়র হাফিজুর রহমান লিটনসহ প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত