অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ঈদ উপলক্ষে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ রাত ০৮:৫৩

remove_red_eye

৩৯৪

লালমোহন প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার লালমোহনের সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের ১৫শত ৬৩জন জেলের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।
সাগরে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন এসব জেলেরা ঈদের আগে সরকারি বরাদ্দের চাল পেয়ে খুশি। তারা বলেন, ঈদের আগ মুহূর্তে এ চাল পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে ঈদ পালন করতে পারবো। সঠিক সময়ে নিজেদের বরাদ্দের চাল পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেরা।
চাল বিতরণকালে বদরপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সবুজ, ইউনিয়ন পরিষদের সচিব মো. ছিদ্দিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার বলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয় ঈদের আগে এ ইউনিয়নের সকল জেলেকে তাদের বরাদ্দের চাল বুঝিয়ে দিতে বলেছেন। তার নির্দেশনায় জেলেদের চাল তাদের মাঝে স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...