লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ রাত ০৯:০০
৪০৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) আওয়ামীলীগের আয়োজনে হাজিরহাট বাজারে আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্যে এমপি শাওন বলেন, আওয়ামীলীগ বাংলার জনগণের দল। এ দলের প্রতি দেশবাসীর আস্থা ও অগাধ বিশ্বাস আছে বিধায় আওয়ামীলীগ কে ভোট দিয়ে বারবার রাষ্ট্র ক্ষমতায় রেখেছে জনগণ। আর দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ কে বিজয়ী করার আহবান জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত