অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রতিবন্ধীব্যক্তির জীবন মান উন্নয়নে ১১দফা দাবিতে সাংবাদিক সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৩ রাত ১১:৪২

remove_red_eye

৪০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় প্রতিবন্ধীব্যক্তির জীবন মান উন্নয়নে ১১দফা দাবি বাস্তবায়নে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভোলার বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের  হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প পরিচালক চিন্ময়ী তালুকদার  প্রতিবন্ধীব্যক্তির জীবন মান উন্নয়নে ১১দফা দাবি তুলে ধরেন। দাবী গুলো হচ্ছে, ২০২৩-২৪ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক নূন্যতম ৫,০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করতে হবে। প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রনয়ন।  চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন। অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা।  বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট এবং বিদ্যালয় প্রতিষ্ঠা, আদালতসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা। শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রæতিলেখক নীতিমালা। শ্রমজীবীমেহনতি প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি, ১টি খামার ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা। গুরুতর প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা। প্রবেশগম্য অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। মন্ত্রনালয় ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট।
সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থি ছিলেন, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি হাসিব রহমান, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, বাসসের স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহ, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল প্রমূখ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...