অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩


আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষ হামলার ঘটনায় ৬ জন গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ বিকাল ০৩:৩৬

remove_red_eye

৩৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রæপের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় সোমবার তজুমদ্দিন থানায় একটি একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় ৬ জন কে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে রবিবার রাতে লালমোহনে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের গ্রামের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা । দুই গ্রæপের পাল্টা পাল্টি হামলার ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজারের শনিবার বিকালে আওয়ামীলীগ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা। এ ঘটনায় একটি মামলা হয়। এ ঘটনায় নিয়ে আওয়ামী লীগের ২ গ্রæপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অপর দিকে আগামী ২৭ জুন লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের আব্দুল হান্নান মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বিবিএস ও নাহী গ্রæপের চেয়ারম্যান, ভোলা-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। সেই অনুষ্ঠান ও আওয়ামী লীগের অফিস ভাংচুর কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রæপের মধ্যে উত্তেজনা তৈরী হয়।
   এদিকে রবিবার দুপুর আড়াইটায় তজুমদ্দিনের চাঁচড়ার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনির মিয়ার মেয়ে ও স্কুল শিক্ষিকা মোহনা আক্তার রিক্সা যোগে বাসায় যাওয়ার পথে হান্নান চেয়ারম্যানের সমর্থক ও বিএনপি কর্মি গিয়াস উদ্দিন ও জাকির তার গতিরোধ করে। এসময় তাকে লাঞ্চিত করে বলে তিনি অভিযোগ করেন।এসব ঘটনাকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ও সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানসমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন গ্রæপের ও সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ভোলা-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার গ্রæপের সমর্থক।
এদিকে এক পর্যায়ে হান্নান চেয়ারম্যানের সমর্থকরা রাস্তায় গাছ ফেলে যাতায়াত বন্ধ করে দেয়। স্থানীয়রা জানায়, পূর্ব থেকে হান্নান চেয়ারম্যানের বাড়িতে অবস্থানরত বহিরাগত লোকজনও সংঘর্ষে জড়িয়ে পরে।   এসময় প্রতিপক্ষের গুলিতে কাদের পন্ডিতের ছেলে নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়। এছাড়াও আব্বাস মোল্লা (৪৫), তারেকুর রহমান (৩২), মতিন (৩০), কামরুল ইসলাম (২৮) কে আহত অবস্থায় তজুমদ্দিন হাসপাতালে আনা হয়।
অপর দিকে  সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের পক্ষ থেকে অভিযোগ করা হয়,রবিবার বিকেলের দিকে তজুমদ্দিনের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের বাড়িতে কয়েক লত লোকজন অস্ত্র-স্বস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই গ্রæপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চাচড়া ইউনিয়নের ৪নম্বার ওয়ার্ডের ১৫টি দোকান ও ৮টি ঘর ভাঙচুর করা হয়। এক জন গুলিবৃদ্ধসহ আহত অন্তত ১০জন।
এ ঘটনার পর রাতে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের গ্রামের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা বোমা ফাটিয়ে দুইটি বাড়ির ১৪টি ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। ভাঙচুর করা হয়েছে চারটি মোটরসাইকেল। এ সময় হামলাকারীদের ভয়ে বাড়ির লোকজন অনত্র পালিয়ে গেলে ঘরের বেড়া, দরজা-জানালা কুপিয়ে তছনছ করা হয়। এমনকি ঘরের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। এ ঘটনায় ওই দুই ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে।
ধলিগৌরনগর ইউনিয়নের শেরাজল হক হাওলাদার বাড়ির বাসিন্দা মো. ফখরুল ইসলাম হাওলাদার সাংবাদিকদের জানান, তারা পারিবারিকভাবে আওয়ামী লীগ করে আসছেন। রবিবার রাতে তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরসহ লালমোহন-তজুমদ্দিনের  শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা অস্ত্র-স্বস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলার খবর পেয়ে বাড়ির লোকজন যে যার মতো বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে হামলাকারীরা ঘর-বাড়ি কুপিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।  এ ঘটনায় তারা আতঙ্কিত রয়েছেন।
তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম হান্নান অভিযোগ করেন, রবিবার বিকেলে চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের নেতৃত্বে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তার বসত ঘরসহ স্থানীয় ৭-৮টি ঘর ও ১৫টি দোকান ভাঙচুর চালানো হয়।
চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের জানান, হান্নান চেয়ারম্যান তাদের লোকজনকে মারধর ও গুলি করেছেন। এতে যুবলীগ নেতা নাজিম গুলিবিদ্ধসহ তাদের পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তারা থানায় একটি মামলা করেছেন। তবে তারা কারো ওপর হামলা করেননি।
তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সাংবাদিকদের জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি চাচড়া ইউনিয়নের ঘটনা শুনেছেন। সেখানে সাবেক চেয়ারম্যান হান্নান এক জন ইউপি সদস্যকে তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে মরধর করে গুরুতর আহত করে। এছাড়াও ওই এলাকার আরেক আওয়ামী লীগ নেতাকে মারধর করেছে। এ ঘটনা নিয়ে সেখানে সংঘর্ষ হয়েছে। তবে লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের ঘটনা তার জানা নেই।
তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশের উপস্থিতিতে কোনো হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রন করেছেন। এ ঘটনায় এক পক্ষ একটি মারামারির মামলা করেছে। ওই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে অপর পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।





ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...