অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ বিকাল ০৪:৩৫

remove_red_eye

৩৩৭

সৌদি আরবে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় সম্মিলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে বাংলাদেশের হজ যাত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ হজযাত্রী পবিত্র হজব্রত পালন করছেন। এ বছর বাংলাদেশের ১ লাখ ২২ হাজার ৮শ’৮৪ হজ যাত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ হজযাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশে ইতোমধ্যে সৌদি আরবে নিজ নিজ অবস্থান থেকে হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন বলে আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়।
বুলেটিনে আরো বলা হয়, হজযাত্রীদের মিনা যাওয়ার মধ্য দিয়ে শুরু করেন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। গত সোমবার সারাদিন হজ যাত্রীরা মিনায় অবস্থানের পর আজ মঙ্গলবার হজ যাত্রীরা যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সেখানে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন তারা। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও মক্কায় পাঁচদিন অবস্থান করবেন।
বুলেটিনে আরো জানানো হয়, মোট ৩২৫ টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৮শ’৮৪ হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯ টি ফ্লাইটে ৬১ হাজার ১শ’৮০ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১হাজার ৪শ’৬৮ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩ টি ফ্লাইটে ২০হাজার ২শ’৩৬ জন হজযাত্রী।  সৌদি আরবে থেকে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট  হবে ২ আগস্ট।
সৌদি আরবের বাংলাদেশ অফিসের চিকিৎসা কেন্দ্র থেকে ৪৮ হাজার ৪৯২ জন হজ যাত্রীকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র  প্রদান করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে সরকারী হজযাত্রীর কোটা  ছিলো ১০ হাজার ৩৬০ জন আর বেসরকারী হজযাত্রীর কোটা  ছিলো ২ হাজার ৫০৬ জন হজ গাইডসহ  মোট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন ।    
সৌদি আরবে বাংলাদেশের ৪ নারীসহ ২৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২২ জন ও মদিনায় ৪ জন হজ যাত্রী রয়েছেন বলে বুলেটিনে জানানো হয়। 

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...